আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আনোয়ারুজ্জামানের ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

আনোয়ারুজ্জামানের ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। শনিবার (১৭ জুন) দুপুর ১টার দিকে নগরের একটি অভিজাত হোটেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।

ইশতেহারে স্মার্ট নগর গড়তে বিদ্যমান সমস্যাগুলো সমাধানকল্পে স্মার্ট নগরভবন, সবুজ পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব সিলেট গড়ে জলাবদ্ধতা দূরীকরণ ও বন্যা নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনার অঙ্গীকার করেছেন আওয়ামী লীগের এই প্রার্থী। এছাড়া তার ইশতেহারে উদ্ধৃত বিষয়গুলোর মধ্যে রয়েছে পরিকল্পিত নগরায়ন, নিরাপদ স্বাস্থ্যকর সিলেট, দুর্যোগ মোকাবেলায় সচেতনতা, শিক্ষা ও সংস্কৃতিবান্ধব, নারীবান্ধব, ব্যবসাবান্ধব সিলেটের অঙ্গীকার। ইশতেহারে পার্ক, উদ্যান ও খেলার মাঠ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী।

এছাড়া তার অঙ্গীকারের মধ্যে রয়েছে সচল সিলেট, মানবিক উন্নয়নে সিলেট, প্রবাসী বান্ধব সিলেট, সম্প্রীতির সিলেট, পর্যটনবান্ধব সিলেট, সামাজিক অপরাধ নির্মূল, অংশগ্রহণমূলক ও সুশাসিত সিলেট, নাগরিকবান্ধব সিলেট, তারুণ্যের সিলেট, এবং প্রযুক্তির সিলেট গড়ার অঙ্গীকার। আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননত্রেী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। সিলেটেও আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন হয়েছে, যা অতীতে কোনও সরকার করেনি। আমি সিলেটকে একটি স্মাট নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আগামীর সিলেটকে স্মার্ট নগরী গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদলে, কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের ভরপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত