আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জাতীয় নির্বাচনের সময় দেশের অর্থনীতিতে কোন প্রভাব পড়বে না

জাতীয় নির্বাচনের সময় দেশের অর্থনীতিতে কোন প্রভাব পড়বে না

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, জাতীয় নির্বাচনে দেশের অর্থনীতিতে কোন প্রভাব পড়বে না। বরং আয় বাড়বে। এসময় প্রার্থীরা টাকা খরচ করায়, বেচাকেনাও বাড়ে। তবে আন্দোলনের নামে যদি দেশে নাশকতা, অগ্নিকান্ড, হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে সাধারণ মানুষের ক্ষতি হবে। এমনকি তা দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলে।

গতকাল বুধবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীতে পোনামাছ অবমুক্ত করণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান একথা বলেন।

নিত্যপণ্যের বাজার সম্পর্কে মন্ত্রী বলেন, দেশে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। গত দুই থেকে তিন মাসে চালের দাম কমেছে, তেলের দাম স্থিতিশীল, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সরকার তাৎক্ষণিক পেঁয়াজ আমদানি করছে। সুতরাং পেঁয়াজের দাম আর বাড়বে না। সার্বিকভাবে বর্তমানে দেশের বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। এমনকি দাম আরও কমানোর জন্য সরকার প্রতিনিয়ত কাজ করছে।

পোনামাছ অবমুক্তকরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন, সিনিয়র সহকারী পরিচালক সীমা রানী বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানার ওসি খালেদ চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, হ্যাচারী কর্মকর্তা মনিরুজ্জামান ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ প্রমুখ।
এরআগে সকাল সাড়ে ৯টায় শান্তিগঞ্জস্থ মৎস্য হ্যাচারী পরিদর্শন ও উপকারভোগীদের মাঝে মাছের পোনা বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত