আপডেট :

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

আগামী নির্বাচন সংবিধান মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে: মেয়র আনোয়ারুজ্জামান

আগামী নির্বাচন সংবিধান মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে: মেয়র আনোয়ারুজ্জামান

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন সংবিধান মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। এ নির্বাচনে যেই বিজয়ী হবে সেই আাগামী দিনে ক্ষমতায় আসবে।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালি পরবর্তী সমাবেশে সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন।

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘আগামী নির্বাচনকে সুদখোর ইউনূসরা বানচাল করতে চান। যদি তারা আর কোনো ষড়যন্ত্র করেন এ পুণ্যভূমি সিলেট থেকেই আন্দোলন শুরু করা হবে।’

তিনি বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ উন্নয়নে বিশ্বাসী। তারা আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগকেই ক্ষমতায় নিয়ে আসবেন। পঁচাত্তরের পরাজিত শত্রুরা যতই ষড়যন্ত্র করুক না কেন, কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের অগ্রগতিকে ব্যাহত করতে পারবে না।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটুর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, জুনেল আহমদ, জাহিদ সারোয়ার সবুজ প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত