আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিলেটে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডে পালিত

সিলেটে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডে পালিত

সিলেটে পালিত হয়েছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ ডে ২০২৩। গতকাল শনিবার প্রথমবারের মত দিনটি উপলক্ষে র‌্যালী, সেমিনারসহ বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে নয়টায় কেক কেটে এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মোহাম্মদ আফজাল মিয়া, কলেজের প্রিন্সিপাল ও ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার এ এফ এম নাজমুল ইসলাম, ডাক্তার মোঃ নাজমুল ইসলামসহ অতিথিবৃন্দ।

পরে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকমন্ডলীকে নিয়ে একটি র‌্যালী চন্ডিপুল এলাকা প্রদক্ষিণ করে। র‌্যালী পরবর্তীতে কলেজ প্রাঙ্গনে নর্থ ইস্ট মেডিকেল কলেজ ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। পরে কলেজের ফাহিম গ্যালারীতে এক আলোচনা সভা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রফেসর ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও ডাক্তার ওমর বিন আব্দুল আজিজ নাদিম এবং ডাক্তার পল্লবী চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডাক্তার মোহাম্মদ আফজাল মিয়া বলেন, জীবনে কোন কিছুই একার পক্ষে করা সম্ভব নয়। তেমনি সকলের সহযোগিতায় নর্থ ইস্ট মেডিকেল কলেজ খুব কম সময়ে তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌছুতে সম্ভব হয়েছে। শুরু থেকে এখন পর্যন্ত যারা এই কলেজের জন্য শ্রম এবং অর্থ দিয়েছেন তারা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবেন উল্লেখ করে তিনি বলেন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ বৃহত্তর সিলেটবাসীর জন্য চিকিৎসা সেবার ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নর্থ ইস্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান প্রফেসর ডাক্তার সৈয়দ মুসা এম এ কাইয়ুম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডাক্তার আজিজুর রহমান, অধ্যাপক ডাঃ মৃনাল কান্তি দাশ, অধ্যাপক ডাঃ গুলজার আহমদ, অধ্যাপক ডাঃ জসিম উদ্দিন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত