আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিলেট বেতারে এসি বিস্ফোরণ

সিলেট বেতারে এসি বিস্ফোরণ

বাংলাদেশ বেতার সিলেটে এসির কমপ্রেসর বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় সাড়ে ৩ ঘণ্টা সিলেট কেন্দ্রের এফএম সম্প্রচার বন্ধ ছিল।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪টায় বেতার সম্প্রচার আবারো স্বাভাবিক হয়। বেতারের সিলেট কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী কামাল হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ১টার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে পাঁচ টনের একটি এসির কমপ্রেসর বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় এফএম সম্প্রচার বন্ধ ছিল। বিকেল ৪টার পর থেকে বেতারের সম্প্রচার স্বাভাবিক আছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সিলেট ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন জাগো নিউজকে বলেন, দুপুর ১২টা ৫৮ মিনিটে খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দামি দামি যন্ত্রপাতি থাকায় আগুন নেভানোর গ্যাস ব্যবহার করে নিয়ন্ত্রণ করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত