আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশীঃ ডা.দুলাল

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশীঃ ডা.দুলাল

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএর মহাসচিব বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটির সদস্য ডাঃ ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশী।

দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দীর্ঘদিন ধরে এলাকায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সকল যোগ্যতার মাপকাটিতে তিনি মনোনয়ন পাবেন বলে আশাবাদী। বিগত বন্যায় ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমায় ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য,ঔষধ এবং পুনর্বাসনের কাজ করেছেন। গতকাল বুধবার ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকের সাথে মতবিনিময়কালে লিখিত বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন।

ফেঞ্চুগঞ্জ যুব সংঘ কার্যালয়ে আয়োজিত মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হুমায়ূন রশীদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা যুবলীগ নেতা রাসেল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা নাজমুল ইসলাম, পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: রকিবুল হাসান জুয়েল। ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রিয়াজ উদ্দীন ইসকা, সহ সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সহ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু, অর্থ সম্পাদক বদরুল আমীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহসান, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন, কার্য্যকরী সদস্য জুলান চৌধুরী, আর কে দাস চয়ন প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত