আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

গাঁজাসহ শালা-দুলাভাই গ্রেফতার

গাঁজাসহ শালা-দুলাভাই গ্রেফতার

মৌলভীবাজারের কুলাউড়ায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত শালা-দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক।গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারি হলেন, বাদে মনসুর এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে তাজুল ইসলাম (৩৫) ও তার শ্যালক মো. জসিম মিয়া (২৭)।ওসি আব্দুছ ছালেক জানান, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে ভাটেরা ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের একপর্যায়ে ভাটেরা স্টেশন এলাকার একটি মার্কেটের গাড়ির গ্যারেজে অভিযান চালিয়ে গ্যারেজে থাকা প্রাইভেটকারের ভিতর থেকে ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে কারবারিদের গ্রেপ্তার করা হয়।

ওসি গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানান, আরও দুই পলাতক মাদক কারবারিরা মিলে ৩/৪ দিন পূর্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে ভাটেরায় এনে পরবর্তীতে সুবিধাজনক সময়ে তারা ঢাকায় বিক্রয় করার জন্য গ্যারেজে মজুদ রাখে। পলাতক দুই মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের শুক্রবার বিকেলে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত