আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-মেয়র আরিফের মতবিনিময়

ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-মেয়র আরিফের মতবিনিময়

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, একজন ফটো সাংবাদিকের একটি ছবি সারা জীবনের সাংবাদিকতার ইতিহাসের স্মারক হয়ে থাকে। সংবাদ পড়ে বুঝতে যত সময়ের প্রয়োজন হয় তার থেকে খুব কম সময়ে ছবি দেখে তা অনুধাবন করা যায়। সময়ের স্রোতে এগিয়ে যাচ্ছে সমাজ। সেইসাথে আলোকচিত্রও এগিয়ে যাচ্ছে। সিলেটে অনেক গুণী আলোকচিত্রী রয়েছেন। আর গুণী সাংবাদিকরা এগিয়ে নিয়ে যাচ্ছে সিলেটের সংবাদ মাধ্যমগুলো। তিনি আরো বলেন, ছবি জীবনের সুন্দর উপস্থাপন। সময়ের সঙ্গে সুন্দর ছবিগুলো কালের সাক্ষী হয়ে থাকে।

শনিবার রাতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় ২০২৩-২০২৪-এর নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পল্লব ভট্টাচার্য্য, কার্যনির্বাহী কমিটির সদস্য আশকার আমিন লস্কর রাব্বী, এটিএম তুরাব প্রমুখ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত