আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের প্রথম সভা

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের প্রথম সভা

‘স্মার্ট বাংলাদেশ বির্নিমান, আমাদের প্রত্যয়ী অঙ্গীকার’ এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। এর আগে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে সভা শুরু হয়। পরপরই পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়।


পরে জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট এবং সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট। সভাপতির বক্তব্য তিনি প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনার জন্য নবনির্বাচিত জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে আহবান জানান।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সহসভাপতি ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সহসভাপতি এডভোকেট পীর মতিউর রহমান, সহসভাপতি রেজাউল করিম শামিম, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম চৌধুরী, জেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান পীর, করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সহসভাপতি আজহারুল ইসলাম শিপার, এডভোকেট দিলিপ কুমার দাশ, সহসভাপতি এডভোকেট চান মিয়া, নজরুল ইসলাম শেফু, আইন বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রতন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান টিপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সবুজ কান্তি দাস, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সিতেশ তালুকদার মঞ্জু, দপ্তর সম্পাদক বিমান কান্তি রায়, ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক মফিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কল্লোল তালুকদার চপল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান শাহীন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাড স্বপন রায় সপু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আমিনুর রশিদ রনক, শ্রম সম্পাদক ফজলুল হক, সাংস্কৃতিক সম্পাদক আফতাব মিয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আবুল কালাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জীতেন্দ্র তালুকদার পিন্টু ও আসাদুজ্জামান সেন্টু, উপ-দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন এমকম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক এবং কোষাধ্যক্ষ মুজিবুর রহমান তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা দিপা, সম্মানিত সদস্য সৈয়দ আবুল কাশেম, আবুল কালাম, খায়রুল হুদা চপল, রণজিত সরকার, সৈয়দ ফারুক আহমেদ, আল আমিন চৌধুরী, সৈকতুল ইসলাম সৈকত, ব্যারিস্টার অনুক‚ল তালুকদার ডাল্টন, অমল কান্তি কর, আজাদ হোসেন, সজিব রঞ্জন দাস, আব্দুল ওদুদ, এটিএম শাহিন রেজা, অজয় কান্তি তালুকদার দোলন, মাহতাবুল হাসান সমুজ, ন্যায়েব আলী, মো. সাহারুল আলম আফজল, কামরুল হুদা সচি, লিটন সরকার, সাজ্জাদ হোসেন নাহিদ, গোলাম কিবরিয়া, আতিকুল ইসলাম আতিক প্রমুখ।

উল্লেখ্য, গত ১১ ফেব্রæয়ারি ২০২৩ সম্মেলনের মাধ্যমে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক হিসেবে নোমান বখত পলিনকে নির্বাচিত করে দুই সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনের ৬ মাস পর কেন্দ্রীয় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে গত ৯ সেপ্টেম্বর শনিবার অনুমোদিত প‚র্ণাঙ্গ কমিটি শনিবার রাতে সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত