আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

২০৪১ সালের পূর্বেই স্মার্ট বাংলাদেশ সম্ভব: এড. নাসির উদ্দিন খান

২০৪১ সালের পূর্বেই স্মার্ট বাংলাদেশ সম্ভব: এড. নাসির উদ্দিন খান

সিলেট জেলা পরিষদ ও রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টা থাকলে ২০৪১ সালের পূর্বেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব।’

সিলেট সিটি কর্পোরেশন ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ডিজিইকো’র অর্থায়নে আইএফআরসি, জার্মান রেডক্রস, ডেনিস রেডক্রস ও সুইডিস রেডক্রসের সহযোগিতায় জেলা পর্যায়ে পাইলট প্রোগ্রাম্যাটিক পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। যে কোনো দুর্যোগ- দুর্বিপাকে রেডক্রিসেন্ট সব সময় মানুষের পাশে দাঁড়ায় উল্লেখ করে তিনি বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি সব সময় মানুষের সহায়তায় কাজ করে। সিলেট ভূমিকম্প দুর্যোগপূর্ণ এলাকা-তাই দুর্যোগ মোকাবেলায় সবাইকে সতর্ক হতে হবে। সতর্কতা অনেক প্রাণহানি কমাতে পারবে।


গতকাল মঙ্গলবার নগরীর একটি অভিজাত হোটেলে স্টেকহোল্ডারদের দিনব্যাপী জেলা পর্যায়ের অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল। পিপিপি সিলেট ইউনিটের হেলথ সুপারভাইজার এবিএম মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ, সিলেট ইউনিটের নির্বাহী কমিটির সদস্য সুয়েব আহমদ, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ নূরুল ইসলাম।

অনুষ্ঠানে মুক্ত আলোচনা অংশগ্রহণ করেন ডেনিস রেডক্রস প্রতিনিধি আবদুল ওহাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের ইন্সপেক্টর মোঃ সালাউদ্দিন, বীরেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতুলচন্দ্র দাস, পিডিবি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ইউসুফ মিয়া মিলন, ঘাসিটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনমুন ধর, আব্দুল হামিদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী রায়, কমিউনিটি রেজিলিয়েন্স প্রোগ্রামের ফিল্ড অফিসার মোঃ নিজাম উদ্দিন, যুব প্রধান পলাশ গুন, ভলান্টিয়ার জাকারিয়া আহমদ সানি, ওয়ার্ড সচিব সুলতান আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার। পিপিপি প্রোগ্রাম এর ১ম বছরের সম্পাদিত কার্যক্রম ও ২য় পর্যায়ের পরিকল্পনা তুলে ধরেন পিপিপি সিলেট ইউনিটের ফিল্ড অফিসার মোঃ আব্দুর রাকিব।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত