আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

আমাদের জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার:ইমরান আহমদ এম.পি

আমাদের জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার:ইমরান আহমদ এম.পি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এম.পি বলেছেন, জাতির পিতার স্বপ্ন কারিগরী জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠি হিসেবে আমাদের জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ ও সিলেটের উন্নয়নে কারিগরী ও কর্মবান্ধব শিক্ষা সম্প্রসারণের বিকল্প নেই। তিনি প্রবাসীদের উন্নয়নসহ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে সরকারের বিভিন্ন গণমুখী পদক্ষেপের উল্লেখ করে বলেন, দেশের উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ গড়তে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। তিনি আশা প্রকাশ করে বলেন, সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে কারিগরী দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ইনক্লুসিভ স্কিল ডেভেলপমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি এ ধরণের উদ্যোগের জন্য ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. আহমদ আল কবির-কে ধন্যবাদ জানিয়ে সিলেটের মানব সম্পদ উন্নয়নে কারগিরী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মন্ত্রী ইমরান আহমদ গতকাল বুধবার সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইনক্লুসিভ স্কিল ডেভেলপমেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্প কারগিরী সহায়তা কেন্দ্র (বিটাক) এর মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন। সম্মানিত অতিথির বক্তব্যে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড.আহমদ আল কবির বিশ^ অর্থনীতির চলমান প্রেক্ষাপট ও আন্তর্জাতিক পরিমন্ডলে কর্মবান্ধব শিক্ষার চাহিদা বিশ্লেষণসহ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিশ^মানের শিক্ষায় প্রতিষ্ঠিত করতে অঙ্গীকার ব্যক্ত করেন।


স্বাগত বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের বাংলাদেশ ইন্সটিটিউট অব ইনক্লুসিভ স্কিল ডেভেলপমেন্ট এর পরিচালক ডাঃ এস. এম. ফরিদুল ইসলাম লতিফী। বাংলাদেশ সরকারের প্রাক্তন যুগ্ম-সচিব ও আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার সৈয়দ জগলুল পাশা বিশ^বিদ্যালয়ের কার্যক্রম, বিভাগ সমূহ, গবেষণা কেন্দ্র ও নবপ্রতিষ্ঠিত ইন্সটিটিউটের কর্মসূচী উপস্থাপন করেন।

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ইংলিশ প্রোগ্রামের হেড সহকারী অধ্যাপক নুসরাত রিকজা ও শিক্ষার্থী মুনজারিন ইমামের সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন সরকারী-বেসরকারী কলেজ এর প্রধান, বিভাগীয় সরকারী উর্ধ্বতন কর্মকর্তা, আরটিএম আল-কবির বিশ^বিদ্যালয়ের বিভাগীয় প্রধানগণ, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর ও ছাত্র কল্যাণ উপদেষ্টাসহ সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইংলিশ প্রোগ্রামের শিক্ষার্থী তাকরিম আহমেদ চৌধুরী ও পবিত্র গীতা পাঠ করেন সুবর্ণা দেব। অনুষ্ঠানে নয়ন রঞ্জন দাস ও অনুজ সরকার শুভ’র নেতৃত্বে আরটিএম শিল্পীবৃন্দ জাতীয় সংগীত পরিবেশন করেন। পরিশেষে আরটিএম শিল্পী গোষ্ঠীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

ইউনিভার্সিটির রেজিস্ট্রার সৈয়দ জগলুল পাশা জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদন ক্রমে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইনক্লুসিভ স্কিল ডেভেলপমেন্ট এ, ১. বিদেশী ভাষা- ইংরেজি, আরবী, জাপানিজ, চাইনিজ ২. ফ্রন্ট লাইন সেবা দানকারী (কয়ার গিভার), ৩. হোটেল/ পর্যটন ব্যবস্থাপনা, ৪. কৃষি/ খাদ্য প্রযুক্তি, ৫. কম্পিউটার বিজ্ঞান ও কৃত্রিম বুুদ্ধিমত্তা, ৬. কম্পিউটার আউট সোর্সিং, ৭. গ্রাফিক্স ডিজাইন, ৮. ওয়েব ডিজাইন, ৯. ভিডিও এডিটিং, ১০. ওয়েল্ডিং এন্ড মেশিন ট্যুলস, ১১. কার্পেন্টারী, ১২. ড্রাইভিং, ১৩ টেইলারিং, ১৪. ইলেক্টট্রিক্যাল মেকানিক্স, ১৫. প্লাম্বিং, ১৬. মোবাইল রিপেয়ারিং, ১৭. থাই ও টাইলস ফিটিং, ১৮. পেইন্টিং, ১৯. একাউন্টিং, ১৯. শট কোর্স, ২০.বিজনেস শট কোর্সের ক্রমান্বয়ে চালু করা হচ্ছে।

প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এম.পি ফিতা কেটে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইনক্লুসিভ স্কিল ডেভেলপমেন্ট এর উদ্বোধন করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত