আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

প্রকৃত মুসলমান হতে হলে মহানবী সা. এর প্রতি ভালবাসা ও মহব্বত থাকতে হবে: বিভাগীয় কমিশনার

প্রকৃত মুসলমান হতে হলে মহানবী সা. এর প্রতি ভালবাসা ও মহব্বত থাকতে হবে: বিভাগীয় কমিশনার

সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেছেন, প্রকৃত মুসলমান হতে হলে মহানবী সা. এর প্রতি ভালবাসা ও মহব্বত থাকতে হবে। পারস্পরিক আচরণে ধর্ম গোত্র ব্যতিরেকে মহানবী সা. যে সুমহান আদর্শ রেখে গেছেন তা আমাদের অনুসরণ করতে হবে। আলেম উলামারা হচ্ছেন নায়েবে রাসুল। সমাজে আপনাদের সম্মান এবং অবস্থান অনেক উঁচুতে। শান্তি সমৃদ্ধি, পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকে সে দিকে সমাজের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। আজ আমরা নবীর শিক্ষা থেকে অনেক দূরে চলে গেছি।

তিনি বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনার সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা শুয়াইবুর রহমান। ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আব্দুল বাকীর পরিচালনায় আলোচনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মাহমুদুল হাসান, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মহিউদ্দিন। আলোচনা পেশ করেন ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেটের উপ পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। দেশ জাতি ও মুসলিম উম্মহর অগ্রগতি কামনা করে মোনাজাত করেন মাওলানা আজির উদ্দিন।

পরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত