আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

শুধু এ প্লাস পেলেই মেধাবী হওয়া যায় না

শুধু এ প্লাস পেলেই মেধাবী হওয়া যায় না

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, শুধু এ প্লাস পেলেই মেধাবী হওয়া যায় না। এর সাথে বিষয় ভিত্তিক পড়া আত্মস্থ করতে হবে। না হলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পিছিয়ে যাবেন। বিষয়ভিত্তিক স্বচ্ছ ধারণা থাকায় এ প্লাস না পেয়েও অনেক শিক্ষার্থী ভালো প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন।’ শিক্ষার্থীদের যোগ্যতা অর্জন করে বিদেশ যাবার পরামর্শ মন্ত্রীর।

গতকাল শনিবার বড়লেখার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বড়লেখা পৌরসভার মেয়র এবং রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল ইমাম মো. কামরান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিৎ কুমার চন্দ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, অভিভাবক সদস্য ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন ও সালেহ আহমদ জুয়েল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমদ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জায়েদুর রহমান, সুমি দত্ত ও আব্দুল্লাহ রিফাত এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন-নাফিসা ইসলাম, আশরাফুল জামান জনি, মাহজাবীন আশরাফ মোহনা। অনুষ্ঠানে গত ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত প্রাথমিক থেকে মাধ্যমিকে বৃত্তিপ্রাপ্ত ২৪৭ জন, বার্ষিক প্রতিযোগিতায় ২৬৩ জন এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৫৩ জনকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অভিভাবকদের মধ্যে প্রতিযোগিতায় ১২ জনকে পুরস্কৃত করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত