আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সারদা স্মৃতি ভবনের উন্মোচন

সারদা স্মৃতি ভবনের উন্মোচন

দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেটের ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে।

গতকাল রোববার বিকেলে সিলেট নগরের বিশিষ্টজনদের সাথে নিয়ে ফিতা কেটে পুন:ঃসংস্কারকৃত সারদা হলের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বাচিক শিল্পী নাজমা পারভিনের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন-সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সংস্কৃতি সমাজকে আলোকিত করে, সমাজের অন্ধকার দূর করে আলোর পথে নিয়ে যেতে সাংস্কৃতিক আন্দোলনের অবদান অপরিসীম।

সিসিক মেয়র বলেন, কোনো বাধাই সাংস্কৃতিক অগ্রযাত্রা রুখতে পারবে না। মেয়র সারদাহলে মহড়ারত নাট্য ও সংস্কৃতি কর্মীদের উপর হামলার নিন্দা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সদরউদ্দিন আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ব্যারিষ্টার মো.আরশ আলী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, বিশিষ্ট শিক্ষাবিদ ড.আবুল ফতেহ ফাত্তাহ্, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজনীন হোসেন, বিশিষ্ট আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিসিক কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর রেজাউল হাসান লোদী, কাউন্সিলর রেজওয়ান আহমদ, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর বিক্রম কর সম্রাট, নবনির্বাচিত কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেফুল, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা ইয়াসমিন সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন আবৃত্তি, নৃত্য ও সংগীত শিল্পীরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত