আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইসলাম ও বিজ্ঞানের যোগসূত্রের সঠিক ব্যাখ্যা উপস্থাপনের মাধ্যমে ইমাম সমাজ ধর্মান্ধতাকে রুখে দিতে পারে

ইসলাম ও বিজ্ঞানের যোগসূত্রের সঠিক ব্যাখ্যা উপস্থাপনের মাধ্যমে ইমাম সমাজ ধর্মান্ধতাকে রুখে দিতে পারে

সিলেট জেলা পুলিশ সুপার আবদুল্লা আল মামুন বলেছেন, ইসলাম ও বিজ্ঞানের যোগসূত্রের সঠিক ব্যাখ্যা উপস্থাপনের মাধ্যমে ইমাম সমাজ ধর্মান্ধতাকে রুখে দিতে পারেন। জঙ্গিবাদ, মাদকমুক্ত সমাজ বিনির্মাণ ও গুজব প্রতিরোধেও ইমামগণের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমাজের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, সরকারের স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টিতে ইমাম সমাজকে এগিয়ে আসার আহবান জানান তিনি। গতকাল শনিবার বেলা ১১টায় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে ত্রি-বার্ষিক কাউন্সিল ২০২৩-২৬ ও ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সিলেটের একটি অভিজাত হোটেলে আয়োজিত কাউন্সিল ও সম্মেলনে জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জালাল উদ্দীন ভুঁইয়ার পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের জন্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ও সার্ভিস আইন প্রণয়ন করা অত্যন্ত জরুরি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দীন খান, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান, শাহজালাল ডি ওয়াই কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুফতী কুতবুল আলম, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (রহঃ) মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ইদরিস আহমদ, জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ আলী, আর্ক রিয়েল স্টেট এর এম ডি মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে দেড় শতাধিক ইমামের গোপন ব্যালটে মতামতের ভিত্তিতে ২০২৩-২০২৬ সেশনের জন্য মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিনকে সভাপতি ও মাওলানা জালাল উদ্দীন ভুঁইয়াকে সেক্রেটারি করে ৪১ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদ গঠন করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত