আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিসিক মেয়রের সাথে মালয়েশিয়া রাষ্ট্রদূতের বৈঠক

সিসিক মেয়রের সাথে মালয়েশিয়া রাষ্ট্রদূতের বৈঠক

সিলেট সিটি কর্পোরেশনের সাথে শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতে ঢাকাস্থ মালেশিয়ার রাষ্ট্রদূত হাজনা মো. হাশিম এ আগ্রহ প্রকাশ করেন।

গতকাল বুধবার সন্ধ্যায় নগরভবনে রাষ্ট্রদূত হাজনা মো. হাশিমকে স্বাগত জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় সৌহার্দপূর্ণ আলোচনায় মালয়েশিয়ার শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন শিল্পে বাংলাদেশিদের জন্য সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত হাজনা মো. হাশিম বলেন, অপেক্ষাকৃত কম খরচে বিশ্বমানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করছে মালয়েশিয়া। এ অঞ্চলে এসব সেবা খাতে আরো ঘনিষ্টভাবে কাজ করার আগ্রহের কথা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতা পেলে এখানে একটি সমন্বিত সেবা কর্ণার করতে চান তারা।

বন্ধুপ্রতিম রাষ্ট্র মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সাথে সৈজন্য বৈঠকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ করে দিতে সিলেটে শাখা/ক্যাম্পাস স্থাপন করতে পারে মালয়েশিয়া। প্রতিবছর উন্নত চিকিৎসার জন্য এখানকার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিদেশে যান। এর একটি বড় অংশের গন্তব্য মালয়েশিয়া উল্লেখ করে তিনি বলেন, উন্নত হাসপাতালগুলোতে সেবা গ্রহণে আগ্রহীদের যাতায়াত প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে সিলেটে একটি সমন্বিত সেবা কর্ণার করতে পারে মালয়েশিয়া। এক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন সব ধরণের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি।

এছাড়া, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সিলেটের সাথে সাংস্কৃতিক বিনিময়েরও আগ্রহ প্রকাশ করেন তারা। এসময় সিলেট সিটি কর্পোরেশন ও ঢাকাস্থ মালয়েশিয়ার হাইকশিনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত