আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

শেখ হাসিনার সরকারই বাংলাদেশের উন্নয়নের একটি রোল মডেল

শেখ হাসিনার সরকারই বাংলাদেশের উন্নয়নের একটি রোল মডেল

ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, শেখ হাসিনার সরকারই বাংলাদেশকে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে বিশ্বে তুলে ধরতে পেরেছে। দেশের উন্নয়ন-অগ্রগতিতে বিশ্বাসী শেখ হাসিনার আন্তরিকতার কারণে আজ আমরাও প্রত্যন্ত এলাকায় ব্যাপক উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, ছাতক-দোয়ারাবাজারসহ নোয়ারাই ইউনিয়নে অনেক উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়েছে। আগামীতে এসব এলাকায় আরো উন্নয়ন হবে।’ গতকাল শুক্রবার বিকেলে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের রাস্তা উদ্বোধন, চরভাড়া মাদরাসা বাজারের উদ্বোধন শেষে চরভাড়া মাদ্রাসা মাঠে তাঁকে দেয়া এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক তালুকদার রাজু এবং যুগ্ম সম্পাদক আব্দুস সাত্তারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদিন আবুল, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম কিরণ, ছমরু মিয়া তালুকদার প্রমুখ।

সংবর্ধনা সভায় মাওলানা সিদ্দিক আহমেদ খান, মাদ্রাসার মুহতামিম মাওলানা ফরিদ আহমদ, হাফিজ আব্দুল কাইয়ুম,মাস্টার আওলাদ আলী, ছালিক মিয়া তালুকদার, মাওলানা এখলাছুর রহমান, সাবেক মেম্বার আকলুছ মিয়া, আব্দুন নুর মেম্বার, ফারুক আহমদ মেম্বার, সাহিদ মিয়া তালুকদার, সিরাজুল হক তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত