দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস
লিডিং ইউনিভার্সিটির পরিবহন পুলে আরো নতুন চারটি ৬০ সিটের বাস
লিডিং ইউনিভার্সিটির পরিবহন পুলে আরো নতুন চারটি ৬০ সিটের বাস যুক্ত হলো। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের সংখ্যা ১৭টিতে দাঁড়ালো। গত বুধবার নতুন চারটি বাস উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই, ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার বনমালী ভৌমিক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, প্রক্টর মো. মাহবুবুর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনী প্রমুখ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
নিউজ ডেক্স
শেয়ার করুন