আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সামগ্রিক উন্নতি হয়েছেঃ জেলা প্রশাসক

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সামগ্রিক উন্নতি হয়েছেঃ জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ও তাঁর দূরদর্শিতার ফলে দেশের সামগ্রিক উন্নতি হয়েছে। আজ গর্ভের সন্তান থেকে শুরু করে মৃত্যুর পূর্ব পর্যন্ত দেশের সকল মানুষ সরকারের সেবার আওতাভুক্ত। এমনকি মৃত্যুর পরও ব্যক্তির উত্তরসূরিদের জন্যে সরকারের বিভিন্ন সেবা কার্যক্রম রয়েছে।

গতকাল সোমবার দুপুরে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ এবং অসহায় দুস্থ ব্যক্তি ও গরীব ছাত্রছাত্রীদের মধ্যে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা অত্যন্ত আশাবাদী, আমাদের জীবদ্দশায়ই আমরা উন্নত ও স্মার্ট বাংলাদেশ দেখতে সক্ষম হবো।

নগরীর বাগবাড়ীস্থ জেলা সমাজসেবা কার্য্যালয়ের হল রুমে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আব্দুর রফিক। জেলা সমাজসেবা কার্য্যালয়ের সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক জাতীয় সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আগামীতেও নৌকা প্রতীককে বিজয়ী করা আমাদের দায়িত্ব। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক।

অনুষ্ঠানে সিলেট মহানগর এলাকায় ২৮ টি স্বেচ্ছাসেবী সংস্থাকে ২৬ লক্ষ ২৯ হাজার টাকা এবং ২০৮ জনকে ৮ লক্ষ ৩২ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। পরে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সুশাসন প্রতিষ্ঠায় জবাবদিহিতা নিশ্চিতকরণে এক গণশুনানী অনুষ্ঠিত হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত