আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কিশোরকন্ঠ পাঠক ফোরামের মেধা বৃত্তি পরীক্ষা

কিশোরকন্ঠ পাঠক ফোরামের মেধা বৃত্তি পরীক্ষা

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে প্রথমবারের মতো কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯ টা থেকে অর্ধদিনব্যাপী মৌলভীবাজার শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও রাজনগরের আইডিয়াল হাই স্কুলে মেধাবৃত্তি পরীক্ষা হয়। এতে চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুল ও মাদরাসার এক হাজার ছয়শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন কিশোরকন্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুল কাইয়ূম মুরাদ, মৌলভীবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ফয়েজ আহমদ, মৌলভীবাজার ইসলামী সোসাইটির চেয়ারম্যান মাওলানা আব্দুল মান্নান, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবুল আলা মওদুদ, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খাতুন, জামেয়া ইসলামীয়া দাখিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হক, পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আহাদ খান, রাজনগর আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শাহিদুল ইসলাম, জিরেনিয়াম স্কুলের প্রিন্সিপাল আজিজ আহমদ কিবরিয়া, এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল হাবিবুর রহমান হারিছ, আলী আমজদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক মো. মুজিবুর রহমান, ব্যবসায়ী ইউসূফ আলী, পশ্চিম বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মহি উদ্দিন চৌধুরী শাহিন, কবি সুফি চৌধুরী, কিশোরকন্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার শহর শাখার চেয়ারম্যান মো. জিল্লুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, বিগত একমাস ধরে প্রথমবারের মতো কিশোরকণ্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা’২৩ এর রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হয়। তিনটি ক্যাটাগরিতে মোট একশত শিক্ষার্থীকে মেধাবৃত্তি বাবদ নগদ দেড় লক্ষ টাকা প্রদান করা হবে। এছাড়া পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত শিক্ষার্থীকে প্রদান করা হবে একটি ল্যাপটপ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত