আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, দেশপ্রেম, নৈতিকতার শিক্ষা অপরিহার্য

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, দেশপ্রেম, নৈতিকতার শিক্ষা অপরিহার্য

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, আগামীদিনে উন্নত আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, দেশপ্রেম, নৈতিকতার শিক্ষা অপরিহার্য। এজন্য শিক্ষার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে এগিয়ে যেতে হবে। গত মঙ্গলবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা তেতলী ইউনিয়নের বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৩ কোটি টাকা ব্যয়ে ৪ তলা ভিত বিশিষ্ট একাডেমি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি, তেতলী ইউনিয়ের সাবেক চেয়ারম্যান মোঃ মইনুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাফর আহমদ, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আও’য়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল উদ্দিন রাসেল, যুক্তরাজ্যপ্রবাসী সুমন আহমদ (শোয়েব), কাতারপ্রবাসী আলী আছকর, মোক্তার মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সদস্য কালাম হোসেন, কৃষকলীগ নেতা জাহেদ আলী, আওয়ামী লীগ নেতা মনির মিয়া (শিশু), তেতলী ইউপি সদস্য রাজা মিয়া, লিটন আহমদ,আব্দুল জলিল তালুকদার, শেখ কলসুমা বেগম। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াহিদ, সিলেট জেলা সিএনজি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহ দিলোয়ার, প্রকৌশলী জুনায়েদ আহমদ, তেতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজামুর রহমান নিজাম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত