আপডেট :

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

গোলাপগঞ্জে আ’লীগের প্রতিবাদী সমাবেশ

গোলাপগঞ্জে আ’লীগের প্রতিবাদী সমাবেশ

সিলেটের গোলাপগঞ্জে বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাস, হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ, পৌর ও অঙ্গ সহযোগী সংগঠন।

রবিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার পৌর শহরের চৌমুহনীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক রফিক আহমদের নেতৃত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খানের নেতৃত্বে পৃথক বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হানিফ খান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল আলী।

এছাড়াও অপর গ্রুপে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খানের পরিচালনায় বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রুহেল আহমদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য এম এ হান্নান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম রহমান সানি, ঢাকাদক্ষিন সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমিনুল হক তুষার।

সমাবেশে বক্তারা বিএনপি-জামাতের অগ্নি-সন্ত্রাস, হরতাল-অবরোধ ও নৈরাজ্যের তীব্র নিন্দা জানান। সেই সাথে বিএনপি-জামাতের যে কোন ধরণের নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগ রাজপথে থেকে তা প্রতিহত করবে।

এসময় পৃথক বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত