আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিলেট জেলা সমাজসেবা কমপ্লেক্স ফলক উম্মোচন

সিলেট জেলা সমাজসেবা কমপ্লেক্স ফলক উম্মোচন

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর জেলা সমাজসেবা কমপ্লেক্স এর ফলক উম্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর শেখঘাটে সিলেট জেলা সমাজসেবা কমপ্লেক্স-এর ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

সমাজসেবা কমপ্লেক্স-এর সম্মেলন কক্ষে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আব্দুর রফিকের পরিচালনায় ফলক উম্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক এমপি আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মুক্তিযোদ্ধা আবুল কালাম, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সালমা বাসিত, অতিরিক্ত পুলিশ সুপার সিলেট জেলা পুলিশ শেখ মোঃ সেলিম।

অনুষ্ঠানে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমি নগর পিতা নয় নগরের সেবক হিসাবে কাজ করতে চাই। এ সরকারের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে তা অকল্পনীয়। তৃণমূল পর্যায়ে এ সরকারের উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।

সরকারে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডায়নামিক নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ভ্যাকসিন, পদ্মাসেতুসহ বিভিন্ন উন্নয়ন সাধিত হয়েছে। এ উন্নয়ন কর্মকান্ডকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। জীবন মানের উন্নয়নের কারনে দেশ আজ স্মার্ট বাংলাদেশ থেকে উন্নত বাংলাদেশে রুপান্তরিত হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে সকলের সম্মিলিত প্রচেষ্টায়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মোবারক হোসেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস, সমাজসেবা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সোলেমান মজুমদার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজিম উদ্দিন, রফিকুল হক।

এসময় সিলেট জেলা সমাজসেবা অধীনে পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ঢাকা থেকে সারা বাংলাদেশের ২২টি জেলা সমাজসেবা কমপ্লেক্স উদ্বোধন করেন। পরে স্থানীয়ভাবে এর ফলক উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত