আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

মানুষ হত্যা করে ও মানুষের সম্পদ পুড়িয়ে ক্ষমতায় যাওয়া যায় না

মানুষ হত্যা করে ও মানুষের সম্পদ পুড়িয়ে ক্ষমতায় যাওয়া যায় না

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার লোভে আন্দোলনের নামে বিএনপি-জামায়াত চক্র দেশে অগ্নিসন্ত্রাস করছে। তারা ভুলে গেছে মানুষ হত্যা করে ও মানুষের সম্পদ পুড়িয়ে ক্ষমতায় যাওয়া যায় না, ক্ষমতায় যেতে হলে নির্বাচনে অংশগ্রহণ করে রাষ্ট্রের মালিক জনগণের রায় নিয়েই যেতে হবে। তাই আন্দোলনের নামে যেখানেই বিএনপি-জামায়াত চক্র সন্ত্রাসী কর্মকান্ড করবে, সেখানেই দেশবাসীকে সাথে নিয়ে আওয়ামী লীগ তাদেরকে প্রতিহত করবে।

তিনি বলেন, আমরা শান্তি ও উন্নয়নের পক্ষে, তাই বলে আন্দোলনের নামে তাদের কোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ সহ্য করব না। তিনি আরোও বলেন, উন্নয়ন ও অগ্রগতির জন্য আসন্ন নির্বাচনে সিলেট-২ আসনে নৌকা চান এলাকাবাসী। আর জনসাধারণের প্রাণের দাবি পূরণ করতে পারেন একমাত্র প্রধানমন্ত্রীই। ওই এলাকার মানুষ আর উন্নয়ন থেকে বঞ্চিত থাকতে চান না।

তিনি গত বুধবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ‘বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস’র প্রতিবাদে আয়োজিত ‘প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। পৌর শহরের পূরাণ বাজার এলাকাস্থ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সম্মুখ থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর উপর শান্তি সমাবেশের সভাস্থলে এসে শেষ হয়।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ বলেন, উন্নয়ন ও অগ্রগতিতে পিছিয়ে থাকা সিলেট-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সর্বহস্থরের জনসাধারণ স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা চান। আর ওই নৌকার কান্ডারী হিসেবে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর কোন বিকল্প নেই। আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে নৌকা প্রতীক দিলে এলাকাবাসীকে সাথে নিয়ে আওয়ামী লীগের সর্বস্থরের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় সুনিশ্চিত করবেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় শান্তি সমাবেশের সভা ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক জহির হোসেন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য জয়ন্ত আচার্য্য, আনোয়ার মিয়া, এনামুল হক এনাম (লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১), রফিক হাসান (পৌরসভার প্যানেল মেয়র-১), ফজর আলী (পৌরসভায় ২নং ওয়ার্ডের কাউন্সিলর), মিজানুর রহমান মিজান, নাজমুল ইসলাম চৌধুরী অপু, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাওনেওয়াজ চৌধুরী সেলিম, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল কাহার, আওয়ামী লীগ নেতা আব্দুল রোশন চেরাগ আলী, শংকর দাশ শংকু, আনা মিয়া, শানুর আহমদ জয়দু, কামাল হোসেন, কামরুল ইসলাম, আব্দুল হেকিম, শওকত আলী, ওয়াহাব আলী, জাবেদ আহমদ, এমদাদ হোসেন নাঈম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, পৌর কৃষক লীগের আহবায়ক বিকাশ মালাকার, কৃষক লীগ নেতা কাছা মিয়া, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, অর্থ সম্পাদক দুলাল আহমদ, যুবলীগ নেতা আব্দুল হক, কামরুজ্জামান সেবুল, মুহিবুর রহমান সুইট, রাজু আহমদ খান, আরব আলী ইমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শহ বদরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহির আহমদ, রফিক মিয়া, ফয়ছল আহমদ, আনহার মিয়া, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, জাকির হোসেন মামুন, মাসুদ আহমদ রিপন প্রমুখ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত