আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিএসই ফেস্ট-২০২৩ সম্পন্ন

সিএসই ফেস্ট-২০২৩ সম্পন্ন

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই সোসাইটি আয়োজিত সিএসই ফেস্ট-২০২৩ সম্পন্ন হয়েছে।

সিলেট শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শনিবার (১৮ নভেম্বর) এই ফেস্ট সম্পন্ন হয়।

এর আগে দুই দিনব্যাপী ফেস্ট শুরু হয় শুক্রবার (১৭ নভেম্বর)। এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল প্রোগ্রামিং প্রতিযোগিতা, ডিজাইন প্রতিযোগিতা, ফিফা গেইম ইত্যাদি।

ফেস্টের দ্বিতীয় দিনে দিনব্যাপী প্রোগ্রামিং প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ল্যাবে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যেখানে প্রথম স্থান অর্জন করে টিম নট ডান ইয়েট। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে টিম এমইউ সেমিকোলন ও টিম নিবৃত্তি।

অন্যান্য প্রতিযোগিতার মধ্যে ডিজাইন কনটেস্টে প্রথম স্থান অর্জন করে সিএসই ৫৮তম ব্যাচের আজহার আনজুম আহমেদ, দ্বিতীয় স্থান লাভ করে সিএসই ৫৯তম ব্যাচের কৌশিক দাস। এছাড়াও প্রজেক্ট প্রদর্শনীতে টিম সোনালী কৃষি ও টিম এন্ডোরেন্স বিজয়ী হয়। জীবন বৃত্তান্ত তৈরি প্রতিযোগিতায় সিএসই ৫৬তম ব্যাচের ফারহা লুৎফা খান ও সিএসই ৫৭তম ব্যাচের সাব্বির আহমেদ তালুকদার পুরস্কার জয় করেন। ফিফা গেমের একমাত্র বিজয়ী হন নাফি।

পরে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মাহফুজুল হাসান, সহকারী অধ্যাপক ড. রাজশ্রী রায় চৌধুরী, প্রভাষক আবু জাফর মোহাম্মদ জাকারিয়াসহ অনুষ্ঠানের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, এই ফেস্টের পৃষ্ঠপোষকতা করেছে এসজে ইনোভেশন, টেক নেক্সট লিমিটেড, প্রগসিটি, ওয়েব হেক্স ও টিকআছে ডটকম।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত