আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

এক আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন ৯ জন

এক আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন ৯ জন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন সম্ভাব্য ৯ জন প্রার্থী।

জানা যায়, আসন্ন নির্বাচনে সিলেট-৬ আসনে মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. জাকির হোসেন, লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফছার খান সাদেক, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি এলিম, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, সিলেট মহানগর যুবলীগের সভাপতি মুশফিক আহমদ জায়গীরদার এবং গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু।

এদিকে নির্বাচন উপলক্ষে এই আসনের মনোনয়ন কিনতে যাওয়া সম্ভাব্য আওয়ামী লীগের প্রার্থীরা ইতিমধ্যে অনেকেই মনোনয়নপত্র কিনে জমা দিয়ে নিজ আসনে ফিরে এসেছেন।

একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ। এরপরে রয়েছেন দীর্ঘদিন ধরে সিলেট-৬ আসনে কাজ করে যাওয়া সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সরওয়ার হোসেন। মনোনয়ন পাওয়ার দৌড়ে এ দুজনকে এগিয়ে রাখছেন দুই উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

উল্লেখ্য, গত শনিবার থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। সিলেট-৬ আসনে মনোনয়ন পেতে ৯ জন মনোনয়ন প্রত্যাশী সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত