আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

প্রধান শিক্ষক ছাড়াই চলছে বিদ্যালয়

প্রধান শিক্ষক ছাড়াই চলছে বিদ্যালয়

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই শিক্ষকের দ্বন্দে চার বছর ধরে প্রধান শিক্ষক ছাড়াই চলছে জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরেই প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষার্থীদের পাঠদানসহ ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৯ সালে জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক বদলী হয়ে চলে যান। এরপর থেকেই জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদটি খালি। শুন্য পদে জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তখনকার সহকারী শিক্ষক গনেশ চক্রবর্তী ও দক্ষিণ হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর আবেদন করেন। এরপর শুরু হয় রশি টানাটানি।

একপর্যায়ে সিলেট বিভাগের উপপরিচালক মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গনেশ চক্রবর্তীকে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের নির্দেশ দেন। কিন্তু এই আদেশের বিরুদ্ধে মামলা করেন গোপাল চন্দ্র দাস। মামলার কারণে নতুন কাউকে উক্ত পদে নিয়োগ করতে পারেনি শিক্ষা অফিস। একারণে ৪ বছর ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি খালি।

এই বিষয় নিয়ে প্রশাসনে কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ দুই শিক্ষকে নিয়ে বসলে কেউ ছাড় দিতে রাজি হন নি। তাই এই দুই শিক্ষকের দ্বন্দে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

নাম প্রকাশের অনিচ্ছুক বিদ্যালয়টির এক শিক্ষক বলেন, তারা দুজনই অন্য দুইটি বিদ্যালয়ে কর্মরত আছেন, বেতন-ভাতাও পাচ্ছেন। মাঝখানে আমাদের সমস্যা হচ্ছে। প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকদের তদারকি, শ্রেণি কার্যক্রম, পর্যবেক্ষণ, নিয়মিত পাঠদানসহ প্রশাসনিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। ফলে অভিভাবকহীন হয়ে পড়েছে বিদ্যালয়।

২০১৯ সালে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব পাওয়া বিদ্যালয়টির সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিন বলেন, প্রধান শিক্ষক না থাকায় আমরা নানান সমস্যায় পড়ছি। আমি পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান মহোদয়কে বিষয়টি অবগত করেছি।

তিনি বলেন, দায়িত্ব পালন করলেও আমরা প্রধান শিক্ষকের সরকারি সুযোগ-সুবিধা কিংবা মর্যাদার দিকে থেকেও কোনো সরকারি নির্দেশনা পাইনি। আমরা হতাশার মধ্য দিয়ে দায়িত্ব পালন করছি। এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদও শেষ। সব মিলিয়ে সমস্যায় আছি।

এ ব্যাপারে জানতে চাইলে দক্ষিণ হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস বলেন, আমি সিনিয়র শিক্ষক, সিনিয়র হিসেবে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে যাওয়ার জন্য আবেদন করি। আমি সুষ্ঠু সিদ্ধান্ত না পাওয়ায় মামলা করি, মামলা চলমান রয়েছে।

অপরদিকে বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চক্রবর্তী বলেন, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলাম। প্রধান শিক্ষক হিসেবে শূন্যপদে আবেদন করি। সিলেট বিভাগের উপ পরিচালক আমাকে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার আদেশ জারি করেন। পরে গোপাল চন্দ্র দাস আদেশের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উপজেলা শিক্ষা অফিসার মানিক লাল দাস বলেন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ে ঝামেলা রয়েছে। মামলাও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিছু করা যাচ্ছে না। আমরা দুই শিক্ষকে নিয়ে বসেছিলাম সমাধানের জন্য। এখনো সমাধান হয়নি। আশা করি সমাধান হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহোন লাল দাস, বলেন প্রধান শিক্ষক পদ শুন্য আদালতে মামলা রয়েছে। নিষ্পত্তি না পর্যন্ত কিছু করা যাবে না।


 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত