দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস
পণ্যবাহি ট্রাকে আগুন দিল দূর্বৃত্তরা
৭ম দফায় ডাকা বিএনপির অবরোধের দ্বিতীয় দিনে হবিগঞ্জের ধুলিয়াখালে একটি পণ্যবাহি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এ সময় ট্রাকের সব মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে গেছে পুরো ট্রাক।
খবর পেয়ে র্যাব-পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের ধূলিয়াখালে একটি পণ্যবাহি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও র্যাব-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ট্রাকে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
নিউজ ডেক্স
শেয়ার করুন