আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

১ কেজির বেশি পেঁয়াজ বিক্রি না করতে ডিসির নির্দেশ

১ কেজির বেশি পেঁয়াজ বিক্রি না করতে ডিসির নির্দেশ

পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে অভিনব এক সিদ্ধান্ত নিয়েছে হবিগঞ্জের জেলা প্রশাসন। কোনো ক্রেতা এক কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক দেবী চন্দ।

 

রোববার (১১ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসনের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুলো হলো- প্রতি কেজি পেঁয়াজের পাইকারি মূল্য ১২০ টাকা, খুচরা ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাইকারি ব্যবসায়ীরা ১-২ বস্তার বেশি পেঁয়াজ একসঙ্গে বিক্রি করতে পারবেন না। খুচরা বিক্রেতারাও ১ কেজির বেশি পেঁয়াজ বিক্রি করতে পারবেন না।

গৃহীত সিদ্ধান্তের ব্যত্যয় হলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাদুল হক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সাহা ও জেলা কৃষি বিপণন কর্মকর্তা এনএম রেজাউল ইসলামকে বিষয়টি অবগত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক দেবী চন্দ গণমাধ্যমকে বলেন, ব্যবসায়ী নেতাদের সঙ্গে সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রাইসিস মোমেন্টের আগে যে পেঁয়াজ মজুত ছিল তা পাইকারি বিক্রি হবে ১২০ টাকায়, খুচরা বিক্রি হবে ১২৫ টাকা দরে। পাইকারি ২ বস্তার বেশি ও খুচরা ১ কেজির বেশি বিক্রি করতে পারবে না। একজন খুচরা ক্রেতা ১ কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবে না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত