আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

জামায়াত নেতাকে বঙ্গবন্ধুর সাথে তুলনা, আ.লীগের ক্ষোভ

জামায়াত নেতাকে বঙ্গবন্ধুর সাথে তুলনা, আ.লীগের ক্ষোভ

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরীর সমর্থনে সভায় জামায়াত সোহেলকে বঙ্গবন্ধুর সাথে তুলনা করে বক্তব্য দিয়েছেন তার ছোট ভাই সেলিম চৌধুরী।

সোমবার (১১ ডিসেম্বর) ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে শামীম চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভায় এই বক্তব্য দেন তিনি।

এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে আওয়ামী লীগ দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। আর সেই বক্তব্যের একটি ভিডিও রেকর্ড এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত।

কারাবন্দী জামায়াত নেতা সোহেলকে বঙ্গবন্ধুর সাথে তুলনা করে শামীম চৌধুরীর ছোট ভাই সেলিম চৌধুরী বলেন, “বঙ্গবন্ধু তো জেলেই ছিল। বঙ্গবন্ধু তো আর বাংলাদেশে ছিল না। বঙ্গবন্ধু যদি জেলে থাইকা বাংলাদেশ স্বাধীন করতে পারলো, তাইলে সোহেল চেয়ারম্যান কি জেলে থেকে তার লোকদের নির্দেশ দিতে পারবে না। আমি মনে করি মুক্ত সোহেলের চেয়ে বন্দি সোহেল আরও শক্তিশালি। আমি মনে করি তাকে জেলে ডুকিয়ে তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছেন। আমি মনে করি সে এখন আরও বড় নেতা। আর যদি কোনও সময় তার দল যদি কোনও সময় ক্ষমতায় যায় তা হলে….

সেলিম চৌধুরী তার বক্তব্যে ইঙ্গিতপূর্ণ ভাবে আওয়ামী লীগ সরকারের পতন চেয়েছেন।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী বলেন, জামায়াত নেতাকে কি ভাবে বঙ্গবন্ধুর সাথে তুলনা করবে? বাংলাদেশে বঙ্গবন্ধুর সাথে তুলনা করার মত কেউ নেই। এটাকে শর্টকাট করে কপি পেস্ট করে ভাইরাল করা হয়েছে। বঙ্গবন্ধুর সাথে কারো তুলনা হয় না বাংলাদেশে। আমরা আওয়ামী লীগের রাজনীতি করি সব সময়। এটা সাজানো ঘটনা।

জানা যায়, সেলিম চৌধুরী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পদে রয়েছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত