আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

প্রধানমন্ত্রীর সিলেট সমাবেশ নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: নানক

প্রধানমন্ত্রীর সিলেট সমাবেশ নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: নানক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী ২০ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে কেন্দ্র করে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আন্তর্জাতিক এবং জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রীর সিলেট সফর সফলের লক্ষ্যে বুধবার (১৩ ডিসেম্বর) বেলা আড়াইটায় সিলেট মহানগরের আরামবাগস্থ একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিভাগীয় প্রতিনিধি সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় সভাপতিত্বে করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

নানক তার বক্তব্যে আরও বলেন- দেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু শুধু বিএনপি-জামায়াত আমাদের বিরুদ্ধে বিশ্বমোড়লদের দাঁড় করিয়েছে, অথচ আমাদের নেত্রী বিশ্ব মোড়রদের রক্ষচক্ষুকে বিদ্ধাঙ্গুলী দেখিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন। বিএনপি-জামায়াত বিশ্ব মোড়লদের কাছে ধর্না দিয়ে কিছু করতে না পেরে হরতাল-অবরোধের নামে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করছে। এসব মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় বিশ্বমোড়লরা কথা বলে না। ওইসব বিশ্ব মোড়লরা একাত্তরে বাঙালির স্বাধীনতার বিরোধিতা করেছিলো।

জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ীই হবে। তৃণমুল ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট আনতে হবে, কেন্দ্রে কেন্দ্র কমিটি করতে হবে। কমিটির সবাইকে ভোটারদের হাতে পায়ে ধরে ভোট দিতে নিয়ে আসতে হবে। বিশ্বমোড়লদের দেখিয়ে দিতে হবে- শেখ হাসিনার দ্বারাই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

প্রধানমন্ত্রীর সিলেটের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে নানক সিলেটের মেয়র, সকল কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, পৌরমেয়রদের সহযোগিতা কামনা করেন নানক।

বিভাগীয় প্রতিনিধিসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জেবুন্নেছা হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ এমপি, শেখ হেলাল এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ আজাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

সভা পরে ঢাকা থেকে আগত বিশেষ প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর জনসমাবেশস্থল সিলেট আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত