আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

‘সম্প্রীতি কুঠির’

‘সম্প্রীতি কুঠির’

বন্যা কবলিত গৃহহীন পরিবারের জন্য ঘর তৈরি করে দেয়ার উদ্দেশ্যে নিয়ে মহান বিজয়ের মাসে যাত্রা শুরু করেছে জালালাবাদ এসোসিয়েশন ঢাকার নতুন উদ্যোগ ‘জালালাবাদ সম্প্রীতি কুঠির’।

জালালাবাদ এসোসিয়েশনের মৌলভীবাজার অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট আব্দুল মজিদ চৌধুরীর তত্বাবধানে শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ১নং ওয়ার্ডের লাল মিয়ার নতুন ঘরের মাধ্যমে এর শুভ উদ্বোধন হয়।

উদ্বোধন করেন জালালাবাদ এসোসিয়েশন এর কার্যকরী কমিটির অন্যতম সদস্য তাহমিনা আহাদ রোজি, লাইফ ম্যম্বার জিয়াউল হক, তাহুরা আহমদ মীম, তাশপিয়া মুমু, মুহিবুর রহমান চৌধুরী সিরি ও উক্ত এলাকার ইউনিয়ন সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সিলেট বিভাগের ৪টি জেলার মোট ১৫ জন গৃহহীন ব্যক্তি এই প্রকল্পের আওতাধীন ছিলেন।

প্রসঙ্গত, রাজধানী ঢাকা মহানগরীতে বসবাসরত লক্ষাধিক সিলেটিদের ঐক্য ও মিলনকেন্দ্র জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা একটি সামাজিক প্রতিষ্ঠান। জালালাবাদের মূল উদ্দেশ্য জাতীয় অগ্রযাত্রার সাথে সাথে সিলেট বিভাগের সার্বিক উন্নতি ও অগ্রগতির অভিষ্ট লক্ষ্যে অগ্রসর হওয়া। ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে নিরবচ্ছিন্নভাবে প্রবাসী এলাকাবাসীদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধিসহ সিলেট বিভাগ ও জাতীয় উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত