আপডেট :

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

আবারো দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আবারো দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনাল এলাকায় আবারো একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে কদমতলী বাস টার্মিনাল এলাকার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার এ ঘটনা ঘটে।এতে বাসের ভেতরের ২ সিট পুড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইয়ারদৌস হাসান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,কদমতলী বাস টার্মিনাল এলাকার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার সামনে কয়েকটি বাস দাঁড় করিয়ে রাখা ছিল। রাত সোয়া ৮টার দিকে কয়েকজন যুবক এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

অগ্নিসংযোগের বিষয়টি টের পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন পানি নিয়ে এগিয়ে আসেন। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বাসের দুটি সিট পুড়েছে।

এরআগে গত ৬ ডিসেম্বর (বুধবার) রাত সাড়ে ৮টার দিকে কদমতলী বাস টার্মিনাল এলাকার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আন্ত:জেলার একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের সিটগুলো পুড়ে যায়। দশ দিনের মাথায় আবারো বাসে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত