আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

‘সমঝোতা’ নয়, হাবিব-আতিক দুজনই থাকছেন

‘সমঝোতা’ নয়, হাবিব-আতিক দুজনই থাকছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সিলেটজুড়ে একটাই আলোচনা ছিল সিলেট-৩ আসনে কে আওয়ামী লীগ-জাতীয় পার্টির সমঝোতার প্রার্থী। আওয়ামী লীগের দলীয় প্রার্থী হাবিবুর রহমান হাবিব নাকি জাতীয় পার্টির প্রার্থী মো. আতিকুর রহমান আতিকের মধ্যেই ছিল এই আলোচনা।

আসন-সমঝোতায় সিলেট-৩ এবং হবিগঞ্জ-১ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিচ্ছে আওয়ামী লীগ, এমনই ছিল আলোচনা। তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়ে এসে জানা গেল সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিবই আওয়ামী লীগের প্রার্থী। আতিকুর রহমান আতিকও থাকছেন এই আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে।

হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরী প্রার্থিতা প্রত্যাহার করেছেন, সমঝোতায় ওই আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির আবদুল মুনিম চৌধুরী।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনে কমিশনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটকে আওয়ামী লীগ ৩২টি আসন ছেড়ে দিয়েছে।

বিপ্লব বড়ুয়া বলেন, 'আমরা ছয়টি আসনে আমাদের দীর্ঘ দিনের রাজনৈতিক মিত্র ১৪ দলের শরিক তিনটি রাজনৈতিক দলকে আমরা ছয়টি আসন দিয়েছি। সেখানে ওয়ার্কার্স পার্টির দুইটি, জাসদের তিনটি ও জেপি (মঞ্জু) একটি; মোট ছয়টি আসন আমরা ১৪ দলকে ছেড়ে দিয়েছি এবং এই ছয়টি আসনে আমরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।'

তিনি বলেন, 'জাতীয় পার্টির সঙ্গে আমরা ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আমরা বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করেছি। জাতীয় পার্টির জন্য ২৬টি আসনে আমরা আওয়ামী লীগের প্রার্থীদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। ২৬টি আসনে আমরা আওয়ামী লীগের প্রার্থীদের প্রত্যাহারের সিদ্ধান্ত আমরা নির্বাচন কমিশনকে জানাতে এসেছি।

তিনি বলেন, 'জাতীয় পার্টির জন্য যে ২৬টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রত্যাহার করেছি, সেগুলো হচ্ছে ঠাকুরগাঁও-৩, নীলফামারী-৩, নীলফামারী-৪, রংপুর-১, রংপুর-৩, কুড়িগ্রাম-১, কুড়িগ্রাম-২, গাইবান্ধা-১, গাইবান্ধা-২, বগুড়া-২, বগুড়া-৩, সাতক্ষীরা-২, পটুয়াখালী-১, বরিশাল-৩, পিরোজপুর-৩, ময়মনসিংহ-৫, ময়মনসিংহ-৮, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-১, ঢাকা-১৮, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়ি-২, ফেনী-৩, চট্টগ্রাম-৫, চট্টগ্রাম-৮ ও নারায়ণগঞ্জ-৫।'

উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত উপনির্বাচনে সিলেট-৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বিজয়ী হন। ওই উপনির্বাচনে হাবিব নৌকা প্রতীকে মোট ৯০ হাজার ৬৪টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক পান ২৪ হাজার ৭৫২ ভোট। নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপির বিদ্রোহী প্রার্থী শফি আহমেদ চৌধুরী ৫ হাজার ১৩৬ ভোট ও জাতীয় কংগ্রেস প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া পান ৬৪০টি ভোট।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত