আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ডা. দুলালের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

ডা. দুলালের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব- আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল প্রতীক পেয়েই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কার্যালয়ে ডা. দুলালের চাহিদার ভিত্তিতে তাঁকে ট্রাক গাড়ি প্রতীক বরাদ্ধ করা হয়।

প্রতীক পাওয়ার পর ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল তাঁর নিজ উপজেলা বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের মোরারবাজারে গিয়ে ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের কাছে গণসংযোগ করে দোয়া চান এবং ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন। পরে ডা. দুলাল ফেঞ্চুগঞ্জ বাজারে গণসংযোগ করেন ও স্থানীয় ছত্রিশ-পিটাইটিকর এলাকায় স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় ডা. দুলাল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আমি স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী। এ নির্বাচনে প্রার্থীতা করার জন্য আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম। দল আমাকে মনোনয়ন না দিলে দলীয় প্রধানের একটি নির্দেশনাকে কেন্দ্র করে ও আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণের চাপে আমি স্বতন্ত্র প্রার্থী হই৷

এসময় উপস্থিত ছিলেন ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলালের ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল বারী, সদস্যসচিব সালেহ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী দেবাশিষ বাসু, আকিব চৌধুরী, সদস্য নজমুল ইসলাম, শেখর দাস, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রফি মিয়া, আওয়ামী লীগ নেতা আছকির আলী, আব্দুল আহমদ, রাসেল আহমদ চৌধুরী, সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা রনি হাসান, ফেঞ্চুগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ মাল্লুম, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তাহসান আহমদ সুনাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য সেহান উদ্দিন সেজু, জুবায়ের আহমদ, সারওয়ার সিদ্দিক ও রিবুল আহমদ প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত