আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

শফিক চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

শফিক চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার পদপ্রার্থী শফিকুর রহমান চৌধুরীর ওসমানীনগরে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে কার্যালয়টি উদ্বোধন করা হয়।

এসময় শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট-২ আসনে ওসমানীনগর-বিশ্বনাথ এলাকা উন্নয়নের জন্য পুনরায় আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি অঙ্গীকার করছি, জনগণের ভোটে জয়ী হলে অবশ্যই প্রধানমন্ত্রীর মর্যাদা রক্ষা করে মানুষকে আন্তরিক সেবা দেব। ওসমানীনগর ও বিশ্বনাথ এলাকাকে একটি স্মার্ট, উন্নত শহরে পরিণত করতে আমি আন্তরিকভাবে কাজ করব। অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে আমৃত্যু কাজ করব।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট-২ আসনে উন্নয়নের জন্য শফিক চৌধুরীকে দীর্ঘ ১০ বছর পর আবারো মনোনয়ন দিয়েছেন। তাঁকে জয়ী করতে দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে কাজ করতে হবে।’

এসময় ওসমানীনগরে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আব্দাল মিয়া, নেফা মিয়া, গোলাম কিবরিয়া, আলাউর রাহমান আলা, যুগ্ম সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, তফজ্জুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, আনা মিয়া, লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না, প্রচার সম্পাদক চয়ন পাল, সাংস্কৃতিক বিষয়ক ডি কে জয়ন্ত, কৃষি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ, ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিমা সুলতানা সুমি, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ মুসা, উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, সাধারণ সম্পাদক সেলিম রেজা, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক দিলদার আলী, দপ্তর সম্পাদক আব্দুল মন্নান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুবায়ের আমিন, যুগ্ম আহবায়ক সুজন মাহমুদ, জাবেদ আহমদ আবির প্রমুখ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত