আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সর্বোচ্চ করদাতার সম্মাননা

সর্বোচ্চ করদাতার সম্মাননা

সিলেট সিটি কর্পোরেশন পর্যায়ে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন দক্ষিণ সুরমাস্থ হামিদা খাতুন শিশু বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দৈনিক কাজির বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক আফছর উদ্দিনের মাতা মহিয়সী নারী মরহুমা মোছা. হামিদা খাতুন।

সোমবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় নগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় কর অঞ্চল সিলেট আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে মরহুমা হামিদা খাতুনের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তার নাতনি আনিকাহ্ লুবাবা। তার হাতে ক্রেস্ট তুলে দেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এনামুল হক। এ সময় আনিকাহ্ লুবাবা’র সঙ্গে উপস্থিত ছিলেন তার একমাত্র ছোট বোন আহ্নাফ আদিবা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ এর সভাপতি তাহমিন আহমদ, জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইকবালুর রহমান, মহিলা চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল সিলেট এর কমিশনার সৈয়দ জাকির হোসেন। অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা থাকলেও দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি।

উল্লেখ্য, মহিয়সী নারী মরহুমা মোছা. হামিদা খাতুন গত ১৫ ডিসেম্বর শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নগরীর একটি বেসরকারি ক্লিনিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি কাজিরবাজার নিবাসী বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব, মোহাম্মদ মকন হাই স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ মকন মিয়ার একমাত্র কন্যা ও বিশিষ্ট সমাজসেবী মরহুম আলহাজ কামাল উদ্দিনের স্ত্রী। তিনি জীবদ্দশায় শিক্ষার প্রসারসহ নানা সমাজসেবা ও উন্নয়নমূলক কাজে জড়িত ছিলেন।
|

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত