আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আমার বার্তা একটাই, দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো

আমার বার্তা একটাই, দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো

সিলেটে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আমার বার্তা একটাই, দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর যে স্বপ্ন আমার বাবা দেখেছেন আমি সেটাই করতে চাই।

বুধবার (২০ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার উদ্দেশ্যে আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে সিলেটে এসে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ এ সরকার গঠন করেছিলাম, বাংলাদেশের জনগণ ২০১৪ তে ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। আঠারোতে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আজকে এই যে সিলেটে আমি এসেছি এই সিলেটে কিন্তু এখন আর কোনো ভূমিহীন-গৃহহীন মানুষ নাই। প্রত্যেকটা ভূমিহীন-গৃহহীন মানুষকে আমরা ঘর করে দিতে পেরেছি।

তিনি আরও বলেন, কমিউনিটি ক্লিনিক দিয়েছি তাদের চিকিৎসা করার জন্য, অর্থ্যাৎ মানুষের যে মৌলিক চাহিদা গুলো, সেগুলো আমরা পূরণ করে যাচ্ছি। এবং যেটুকু বাকি আছে, ইনশাআল্লাহ আগমীতে নির্বাচন ৭ই জানুয়ারি বাংলাদেশের মানুষ যদি নৌকা মার্কায় ভোট দেয় আবার যদি সরকার গঠন করতে পারি পুরো বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করবো। কোনো মানুষই ঠিকানাহীন থাকবেনা। ভূমিহীন-গৃহহীন থাকবেনা এটাই আমাদের নিয়ত আর কিচ্ছুনা। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে বাংলাদেশটাকে সূখী ও সমৃদ্ধ করা। যেহেতু আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, কিন্তু সেটাকে কার্যকর করতে হবে।

এর আগে বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানেরবিজি-৬০১ এর একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত