আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ফুলতলীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

ফুলতলীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর কেটলি মার্কার কানাইঘাটের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে কানাইঘাট উত্তর বাজার আল-জালাল ম্যানশনে কেটলি মার্কার প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোঃ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

এ সময় আনজুমানে আল-ইসলাহ, তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলিম-উলামা সহ নানা শ্রেণি-পেশার ভোটারদের উপস্থিতিতে মাও. হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, অবহেলিত কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়ন সহ মানুষের মধ্যে ইনসাফ ও মানবতা প্রতিষ্ঠা এবং দেশের মানুষের কথাগুলো মহান জাতীয় সংসদে তুলে ধরার জন্য তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেটলি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পরিবার দীর্ঘদিন থেকে এ অঞ্চলের মানুষের সুঃখ, দুঃখের পাশে থাকার পাশাপাশি তিনি রাজনীতির মাধ্যমে ধর্মীয় নানা বিষয় সহ মানুষের মৌলিক অধিকারের জন্য মাঠে-ময়দানে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে নানা বিষয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সংসদ সদস্য হিসেবে সংসদে দেখতে চেয়েছেন।

নির্বাচনে প্রচারনার জন্য যেখানে যাচ্ছেন সর্বস্তরের আলিম-উলামা থেকে শুরু করে সাধারণ মানুষের স্বতস্ফুর্ত সমর্থন পাচ্ছেন উল্লেখ করে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে দলমত নির্বিশেষে সকল মানুষের ভোটে তিনি নির্বাচিত হবেন।

নির্বাচনী অফিস উদ্বোধনের পূর্বে কানাইঘাটের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত