আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ত্রাসের রাজত্ব কায়েম করবো না : ডা. দুলাল

ত্রাসের রাজত্ব কায়েম করবো না : ডা. দুলাল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকায় আধিপত্য বিস্তার করবো না, ত্রাসের রাজত্ব কায়েম করবো না। দল-মত-নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষদের বুকে টেনে নেয়াই আমাদের পারিবারিক ঐতিহ্য।

তিনি আশা প্রকাশ করে বলেন, পারিবারিক ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, দেশপ্রেম সর্বোপরী চিকিৎসক হিসেবেই দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষ ৭ জানুয়ারি দিনভর ট্রাক প্রতীকে ভোট দেবেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে সিলেট-৩ আসনের অন্তর্ভূক্ত সিসিকের ৩০ নং ওয়ার্ডের পূর্বজৈনপুর এলাকায় নির্বাচনী সভায় তিনি একথা বলেন।

ডা. দুলাল বলেন, ‘পেশিশক্তির জোরে কেউ নির্বাচিত হোক এটি জনগণ চায় না। জনগণ এমন একজন মানুষকে চায় যিনি প্রাণবন্ত, যার সাথে মন খোলে কথা বলা যায়, যিনি দৃড়চেতা, যিনি কথার ফুলঝুরিতে নয় উন্নয়নে বিশ্বাসী তাকে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠাতে চায়। আমি মনে করি, জনগণের এই চাওয়ার সবটুকুই আমার আছে। তাই আমি বিজয়ের ব্যাপারে আশাবাদী।’

পরে, ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের ফরিদপুর জামে মসজিদে জুমআর নামাজ আদায় করেন এবং বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নে ফুটবল টুর্নামেন্ট ও দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নে একটি কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন করেন ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

এসময় উপস্থিত ছিলেন প্রীতিভূষণ চৌধুরী, মলয় পুরকায়স্থ, বদরুজ্জামান শিশু, দেবাশিষ দে বাসু, গোবিন্দ দেব আশিষ, অধ্যাপক প্রতাপ চৌধুরী, দীপু কোমার গোপ, হিরা মিয়া, শফিক মিয়া, সমিরন দত্ত, অর্পন দাস প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত