আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

গুজব তারা রটায় যাদের পায়ের নিচে মাটি নেই: ডা. দুলাল

গুজব তারা রটায় যাদের পায়ের নিচে মাটি নেই: ডা. দুলাল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, ট্রাক শান্তি ও উন্নয়নের প্রতীক। সিলেট-৩ আসনের প্রত্যেকটি এলাকায় এখন ট্রাক মার্কার গণজোয়ার উঠেছে।

তিনি বলেন, ‘দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষ আমাকে ও ট্রাক প্রতীককে গ্রহণ করে নিয়েছেন। আগামী ৭ জানুয়ারি তারা ট্রাক প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের ইলাশপুরে একটি কমিউনিটি সেন্টারে ট্রাক প্রতীকের সমর্থনে নির্বাচনী সভায় তিনি একথাগুলো বলেন।

ডা. দুলাল বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ট্রাক প্রতীকের বিজয় কেউ আটকাতে পারবে না। ষড়যন্ত্র করে কারো বিজয় ঠেকানো যায় না। গুজব তারা রটায় যাদের পায়ের নিচে মাটি নেই। সুতরাং আসুন আগামী ৭ জানুয়ারি সারাদিন ট্রাক মার্কায় ভোট দিয়ে আমার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র, সকল অন্যায়, সকল গুজবের জবাব দিন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এ আর চৌধুরী সেলিম, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল বারী, সদস্য সচিব সালেহ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মাশার আহমদ শাহ, ফেঞ্চুগঞ্জ উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি রাসেল আহমদ টিটু, সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা রনি হাসান, উত্তর কুশিয়ারা ইউনিয়ন যুবলীগের সভাপতি জুনেল আহমদ, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তাহসান আহমদ সুনাম, মাইজগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি সানি আহমদ, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ মাল­ুম প্রমুখ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত