আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সকল অন্যায়ের জবাব দিন ট্রাক মার্কায় ভোট দিয়ে: ডা. দুলাল

সকল অন্যায়ের জবাব দিন ট্রাক মার্কায় ভোট দিয়ে: ডা. দুলাল

সিলেট-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, কোন রকমের ভয়-ভীতি দেখিয়ে এবার আর ভোটারদের কেন্দ্র বিমুখ করা যাবে না। সিলেট-৩ এর জনগণ এবার সকল অন্যায়ের জবাব দিতে ট্রাক প্রতীকে ভোট দেবেন। আমার মা-বোনেরা, আমার বাবা-চাচারা, ভাইয়েরা ট্রাক প্রতীকে ভোট দিতে উদগ্রীব তারা ৭ জানুয়ারি সন্ধায় ট্রাক প্রতীকের বিজয় মিছিল দিতে প্রস্তুত।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধায় ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ঘাটের বাজারে ট্রাক প্রতীকের সমর্থনে নির্বাচনী সভায় তিনি একথা বলেন।

ডা. দুলাল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, যারা বলে বেড়ায় ভোট কেন্দ্রে গিয়ে কি লাভ, নৌকা তো এমনিতেই পাশ। তাদের এই দাম্ভিকতা, তাদের এই অহংকার, তাদের এই গুজবকে উড়িয়ে দিতে আসুন ৭ জানুয়ারি সারাদিন ট্রাক মার্কায় ভোট দেই।

এর আগে, ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী দুলাল ট্রাক প্রতীকের সমর্থনে ফেঞ্চুগঞ্জের পালবাড়ি বাজারে গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট আনন্দ টাওয়ারের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবী আব্দুল জব্বার জলিল, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এ আর চৌধুরী সেলিম, বিশিষ্ট মুরুব্বী সাইফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য রফি উদ্দিন খান, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল বারী, সদস্য সচিব সালেহ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী জাহিদ ইকবাল সুনাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মাশার আহমদ শাহ, ঘিলাছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিনহাজ উদ্দিন, প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর ভাতিজা সাকিব উস সামাদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা ফ্রান্স প্রবাসী রনি হাসান, ফেঞ্চুগঞ্জ উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি রাসেল আহমদ টিটু, যুবলীগ নেতা আলমগীর জামান বুলবুল, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাহসান আহমদ সুনাম, উত্তর কুশিয়ারা ইউনিয়ন যুবলীগের সভাপতি জুনেল আহমদ, সাধারণ সম্পাদক মোস্তফা মারুফ রাজু প্রমুখ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত