আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেট থেকে সৌদি আরবের মদিনায় সরাসরি ফ্লাইট চলাচল শুরু

সিলেট থেকে সৌদি আরবের মদিনায় সরাসরি ফ্লাইট চলাচল শুরু

সিলেট থেকে সৌদি আরবের মদিনায় সরাসরি ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

মদিনার উদ্দেশে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৩৭ ফ্লাইটটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক মোহাম্মদ বাদশাহ ফাহাদ জানান, প্রথম ফ্লাইটে সিলেটের ১৭৫ জনসহ ২৬৮ যাত্রী রয়েছেন, যাদের অধিকাংশই ওমরাহ পালন করতে যাচ্ছেন।

বিমানের এ ব্যবস্থাপক জানান, ওমরাহ পালনকারী যাত্রীদের সুবিধা বিবেচনায় এখন থেকে প্রতি সপ্তাহে বুধবার সিলেট থেকে মদিনায় এবং বৃহস্পতিবার মদিনা থেকে সিলেটে বিমানের সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।

এর আগে ২০২২ সালের ২৪ অক্টোবর সিলেট-জেদ্দা সরাসরি ফ্লাইট চালু হয়।

ফ্লাইট চালু উপলক্ষে ওমরাহ যাত্রীদের নিয়ে বুধবার সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর লাউঞ্জে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ, বিমানের সিলেট জেলা ম্যানেজার মোহাম্মদ বাদশাহ ফাহাদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলেন, ‘সিলেট থেকে জেদ্দায় আগেই সরাসরি ফ্লাইট চালু হয়েছে। প্রতি সোমবার সিলেট থেকে জেদ্দায় ফ্লাইট রয়েছে, যা মঙ্গলবার সরাসরি সিলেটে ফিরছে। অন্যদিকে বুধবার সিলেট থেকে মদিনায় সরাসরি ফ্লাইট যাবে এবং বৃহস্পতিবার ফিরবে। এতে সিলেটের যারা ওমরাহ পালনে যাবেন, তারা চাইলে এক সপ্তাহের মধ্যে ওমরাহ সম্পন্ন করে দেশে ফিরতে পারবেন।’

এদিকে বৃহস্পতিবার থেকে জেদ্দা রুটে যুক্ত হচ্ছে আরেকটি ফ্লাইট। অর্থাৎ সপ্তাহে বিমানের দুটি ফ্লাইট সিলেট থেকে জেদ্দা এবং একটি ফ্লাইট মদিনায় যাবে।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত