আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

সিলেট-২ উন্নয়নের জোয়ারে ভাসবে : শফিক চৌধুরী

সিলেট-২ উন্নয়নের জোয়ারে ভাসবে : শফিক চৌধুরী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নৌকা উন্নয়ন ও স্বধীনতার প্রতীক। ৭ই জানুয়ারীর নির্বাচনে নৌকার বিজয়ে উন্নয়নের জোয়ারে ভাসবে সিলেট-২ আসনের প্রত্যেক এলাকা। পূর্বের মতো আমি সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করব।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত সিলেটের বিশ্বনাথ পৌরসভার শিমুলতলা, মিরেরচর, হাবড়া বাজার, বিশ্বনাথ পুরাণ বাজার, বৈদ্যকাপন এবং উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা বাজার, উত্তর দৌলতপুর, চৈতননগর, দেওকলস ইউনিয়নের মৌজপুর গ্রামে নৌকা প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভাতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নৌকা বিজয়ী হলে গত ১০ বছর কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত থাকা সিলেট-২ আসনের আর কেউ উন্নয়ন বঞ্চিত থাকবেন না। কারণ বার বার নৌকার বিজয়েই বাংলাদেশ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে ৭ জানুয়ারির নির্বাচনে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই।

অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরুল হক লালা মিয়া, যুক্তরাজ্যের কাউন্সিলর ফলিক চৌধুরী, বিশ^নাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সহ প্রচার সম্পাদক বশির আহমদ, বর্তমান কার্যনির্বাহী সদস্য ব্যাংকার তাজ উদ্দিন আহমদ, ব্যাংকার মকদ্দুছ আলী, কাউন্সিলর রফিক হাসান, কাউন্সিলর ফজর আলী, আশিক আলী, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, সদস্য আব্দুল রোশন চেরাগ আলী, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি সাইদুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা. বিভাংশু গুন বিভু।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত