আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বংশীকুণ্ডা আ.লীগের উদ্যোগে নির্বাচনী জনসভা

বংশীকুণ্ডা  আ.লীগের উদ্যোগে নির্বাচনী জনসভা

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবীর বিন আনোয়ার বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। স্বাধীনতার পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকারের ৪ মেয়াদে যে উন্নয়ন হয়েছে, আর কখনো কোনো সরকার ক্ষমতায় এসে এতো উন্নয়ন করতে পারবে না। শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনা।

রোববার (৩১ ডিসেম্বর) সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকারের সমর্থনে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট রনজিত সরকার বলেন, ‘আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। আপনাদের ভোট নিয়ে এমপি নির্বাচিত হতে চাই। আমার একটাই লক্ষ্য সুনামগঞ্জ-১ আসনের উন্নয়ন। আমি জোর করে ভোট চাইবো না, আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনাদের পছন্দের প্রার্থীকেই মুল্যবান ভোটটি দিবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের ভালোবাসায় সবসময় সিক্ত হতে চাই।’

বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিন সিরুর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সহ সভাপতি আব্দুর জব্বার, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চামারধানী ইউপি চেয়ারম্যান আলমগীর খছরু, সদস্য ও বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ, মধ্যনগর সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব তালুকদার টিটু, সাবেক চেয়ারম্যান প্রবির বিজয় তালুকদার, বংশীকুন্ডা দক্ষিণ ইউপি সাবেক চেয়ারম্যান সাঈদুর রহমান, বংশীকুন্ডা দক্ষিণ ইউপি সাবেক চেয়ারম্যান আজিম মাহমুদ, চামারদানী ইউপি সাবেক চেয়ারম্যান প্রবাকর তালুকদার পান্না, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন তালুকদার, তনুজ কান্তি দে, প্রচার সম্পাদক গোপাল সরকার, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রিপন সরকার, মধ্যনগর উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম সোহাগ, শিক্ষক মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোবারক হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন তালুকদার, মধ্যনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আলভী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম রেজা, জহির প্রমুখ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত