আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

‘হোল ফিড কম্বাইন্ড হারভেষ্টার’

‘হোল ফিড কম্বাইন্ড হারভেষ্টার’

যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ব্রি উদ্ভাবিত ‘হোল ফিড কম্বাইন্ড হারভেষ্টার’ এর উৎপাদন শুরু করতে যাচ্ছে দেশীয় প্রতিষ্ঠান আলীম ইন্ডাস্ট্রিজ লিঃ। শনিবার থেকে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।

আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর সময় ব্রি, বারি, ডিএই’সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় তারা বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণের ইতিহাসে এটা একটা যুগান্তকারী উদ্যোগ বলে উল্লেখ করেন।

এর আগে আলীম ইন্ডাস্ট্রি’র সার্বিক সহযোগিতায় ব্রি’র এফএমপিএইচটি বিভাগের আয়োজনে ‘যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্প’র অর্থায়নে ‘অ্যাসেম্বলী লাইনে ব্রি হোল ফিড কম্বাইন হারভেস্টার প্রস্তুতকরণ শীর্ষক কর্মশালা’ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারী। কর্মশালাটি পরিচালনা করেন ব্রি’র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবির।

বাংলাদেশে কম্বাইন হারভেস্টার তৈরীতে আলীম ইন্ডাস্ট্রিজ লিঃ সহ স্থানীয় প্রস্তুতকারকদের সক্ষমতা এবং অ্যাসেম্বলী লাইন স্থাপনের সম্ভাবনা ও করণীয় সম্পর্কে তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করেন- উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক ড. এ কে এম সাইফুল ইসলাম। কর্মশালায় আলীম ইন্ডাস্ট্রিজ লি: এর সংক্ষিপ্ত পরিচিতি ও সক্ষমতা তুলে ধরে বক্তব্য রাখেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী।

কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বেতারের মহাপরিচালক অতিরিক্ত সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, ব্রি’র পরিচালক ড. মো. আব্দুল লতিফ, কৃষি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ এনামুল হক, ব্রি’র সিএসও ড. মো. দুররুল হুদা, ডিএই’র উপ-পরিচালক ড. মুহা. মোফাক্খারুল ইসলাম, প্রকল্প পরিচালক তারিক মাহমুদুল ইসলাম, মো. রকিব উদ্দিন ও ড. মুহাম্মদ শরিফুল ইসলাম, বারি’র প্রকল্প পরিচালক ড. মো. নুরুল আমিন ও ড. মো. মোফাজ্জল হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মুশাররফ হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আলতাফ হোসেন ও ড. মো. আব্দুর রশিদ সরকার এবং আলীম ইন্ডাস্ট্রিজ লি: এর চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী, পরিচালক ফাইয়াজ আলীম চৌধুরী ও জিএম ইঞ্জি. মো. হুমায়ুন কবির।

উল্লেখ্য, আলীম ইন্ডাস্ট্রিজ লি. একটি কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসাবে বিগত ১৯৯০ইং থেকে কর্মরত এবং বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের আওতাধিন- ব্রি, বারি ও ডিএই সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও সংস্থার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কৃষি যন্ত্রপাতি তৈরী, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোপূর্বে এসব কর্মকাণ্ডে সাফল্যের স্বীকৃতি হিসাবে প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, শেখ মুজিব শিল্প পুরস্কার, ন্যাশনাল প্রোডাক্টিভিটি এওয়ার্ড, কেআইবি কৃষি পুরষ্কারসহ অনেকগুলো পুরস্কার প্রাপ্ত হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত