আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গাজী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গাজী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাজী মোহাম্মদ শাহেদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে নিজ-বাসভবনে এক সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। এসময় সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি গাজী মোহাম্মদ জাফর ছাদেক কয়েছসহ আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে গাজী মোহাম্মদ শাহেদ বলেন- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসন থেকে স্বতন্ত্র প্রার্থী পদে মনোনয়ন দাখিল করি। পরবর্তীতে আমার মনোনয়ন বৈধ হয় ও আমাকে ট্রাক প্রতীক প্রদান করা হয়। আমিও আমার নির্বাচন কার্যক্রম শুরু করি। কিন্তু বর্তমান শারিরীক অসুস্থতা, আমার বড় ভাইয়ের মেয়ে, আমার এক ভাই ও বীর মুক্তিযোদ্ধা মামা মৃত্যু বরণ করায় আমিও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। ফলে শারীরিক ও মানসিকভাবে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয়, তাই আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাড়ালাম।

তিনি আরও বলেন, শুরু থেকে নবীগঞ্জ-বাহুবলবাসী আমার ডাকে সাড়া দিয়ে বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন, আমি ও আমার পরিবার আপনাদের কাছে চিরঋণী। আমার মরহুম পিতা জননেতা দেওয়ান ফরিদ গাজী মৃত্যুর আগ পর্যন্ত নবীগঞ্জ-বাহুবল তথা দিনারপুর পরগনাবাসীর পাশে ছিলেন, আমরাও সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত