আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দলের দুর্দিনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে গেছেন রনজিত : আনোয়ারুজ্জামান

দলের দুর্দিনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে গেছেন রনজিত : আনোয়ারুজ্জামান

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘এই অঞ্চলে আমি ঘুরে দেখলাম, সারা বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসলেও এখানে তা দেখতে পাইনি। এবারের নৌকার মনোনীত প্রার্থী রনজিত সরকার নির্বাচিত হলে শুধু এই আসনের উন্নয়ন হবে না, সমগ্র সুনামগঞ্জে উন্নয়নের ছোঁয়া লাগবে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রনজিত চন্দ্র সরকারের সমর্থনে তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আপনাদের তাহিরপুরের সন্তান রনজিত সরকারের নেতৃত্ব আমি নিজেও সিলেটে ছাত্ররাজনীতি করেছি। এই রনজিত সরকার তৎকালীন জামাত-বিএনপি আমলে রোষানলে পড়ে একাধিকবার হামলা-মামলার শিকার হয়েছেন। কারাগারে গেছেন। তবুও দলের দুর্দিনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে গেছেন।’

মেয়র বলেন, ‘দল আজকে ছাত্রলীগ থেকে বেড়ে উঠা তৃণমূলের একজন কর্মী হিসেবে রনজিত সরকারকে নৌকা প্রতীক দিয়ে সুনামগঞ্জ-১ আসনে পাঠিয়েছেন। আপনাদের সন্তানকে জননেত্রীর বিশ্বস্ত হাতিয়ার হিসেবে সংসদে পাঠানোর সুযোগ তৈরি হয়েছে। ৭ তারিখ ভোটের মাধ্যমে রনজিত সরকারকে বিজয়ী করে জননেত্রীকে নৌকা উপহার দিন।’

সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট বলেন, জননেত্রী সিলেটের জনসভায় বলে গেছেন নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। নৌকার বিপক্ষে কোনো প্রার্থীর পক্ষে কাজ করা যাবে না। সম্প্রতি কতিপয় ব্যক্তিরা সাম্প্রদায়িক বক্তব্য দিচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়। যারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন আমি তাদের ধিক্কার জানাই। সুনামগঞ্জের রাজনীতিকে কলুষিত করবেন না। আর যারা উস্কানিমূলক এসব কথাবার্তা বলছেন, নির্বাচনের পর তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, ৭ তারিখের নির্বাচনে প্রতিটি সেন্টারে পাহারা বসাতে হবে। যেনো কোনো দুর্বৃত্ত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রনজিত সরকারের ভোট চুরি করতে না পারে।

তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল কান্তি কর এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল করিম, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা দীপা, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে প্রমুখ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত