আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভোটারই আমার ভরসা : ডা. দুলাল

ভোটারই আমার ভরসা : ডা. দুলাল

সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, ‘আমার আসনের জনগণই আমার বড় শক্তি। ভোটাররাই সব ষড়যন্ত্র, অন্যায় এবং সন্ত্রাসী তৎপরতার জবাব দেবেন।’

তিনি বলেন, নৌকার প্রার্থী ও সমর্থকরা যা খুশি তা-ই করছেন। আচরণবিধি মানছেন না। আমার প্রচারে বাধা দিচ্ছেন। হামলা করছেন। কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এ অবস্থায় ভোটাররাই এর সমুচিত জবাব দেবেন ইনশাআল্লাহ।’

বুধবার (৩ জানুয়ারি) বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেষ নির্বাচনী জনসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, ‘দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জের মানুষ কখনও রক্তচক্ষুকে ভয় পায়নি। সুতরাং ভয় দেখিয়ে লাভ নেই। আগামী ৭ জানুয়ারির নির্বাচনেও তারা রক্তচক্ষু উপেক্ষা করেই ট্রাক মার্কায় ভোট দিয়ে তারা তাদের রায় প্রদান করবেন। ট্রাক মার্কায় ভোট দিয়ে তারা সব অপকর্ম, অপপ্রচার, অন্যায়-অবিচারের সমুচিত জবাব দেবেন।’

ডা. দুলাল বলেন, ‘সরকার দলীয় নৌকার প্রার্থী নির্লজ্জভাবে প্রশাসনকে ব্যবহার করছেন। নির্বাচনী আইনকে তোয়াক্কা করছেন না। ভোটের দিন জনগণের রায়কে ছিনিয়ে নেওয়ার জন্য সন্ত্রাসীদের জড়ো করছেন। নির্বাচন কমিশন সবকিছু দেখেও নীরব ভূমিকা পালন করছে। এ অবস্থায় ভোটাররাই পারেন এই সব ষড়যন্ত্র ও অন্যায়ের সঠিক জবাব দিতে। আমার বিশ্বাস তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবেন না।’

এর আগে, ডা. দুলাল ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহিদ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এ আর চৌধুরী সেলিম, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শাইস্তা, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মাখন, যুক্তরাষ্ট্র প্রবাসী জুনেদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী সাদ মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সুনাম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, নীলু ভূষণ দে, সাংস্কৃতিক সম্পাদক এম এ মালেক, দপ্তর সম্পাদক আব্দুশ শহীদ দুলাল, বিশিষ্ট নাট্যকার সাহেদ মোশাররফ (কটাই মিয়া), ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল বারী, সদস্য সচিব সালেহ আহমদ প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত