আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

দুই উপজেলাকে বদলে দিব : সরওয়ার হোসেন

দুই উপজেলাকে বদলে দিব : সরওয়ার হোসেন

গোলাপগঞ্জের কাঙ্খিত উন্নয়নের জন্য ঈগল প্রতীকে ভোট দিয়ে জয়ী করতে স্থানীয় ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা সরওয়ার হোসেন।

তিনি বলেন, ‘আমাকে একটিবার সুযোগ দিন। আগামী ৭ তারিখে আপনাদের কাছে একটি করে ভোট ভিক্ষা চাই। ইনশাআল্লাহ আগামী ৫ বছরের জন্য আমি আপনাদের সেবক হয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে উন্নয়নের মাধ্যমে বদলে দিব।’

বুধবার (০৩ জানুয়ারি) বিকেলে গোলাপগঞ্জের পৌর শহরে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন সরওয়ার হোসেন। এরআগে ব্যানার সহকারে উপজেলা প্রতিটি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভায়স্থলে যোগ দেন হাজারো কর্মি-সমর্থকরা। এমসয় ঈগল প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোলাপগঞ্জ পৌর শহর।

বক্তব্যে সরওয়ার হোসেন আরও বলেন, ‘গত ১৫ বছরে গোলাপগঞ্জ- বিয়ানীবাজার উপজেলায় তেমন কোনো উন্নয়ন হয়নি। আমি কথা দিচ্ছি এ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে আমার আবেগ আমার অনুভূতি, আমি নির্বাচিত হলে এ দুই উপজেলায় রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য খাতে উন্নয়নের পাশাপাশি অবকাঠোমো উন্নয়নে ভূমিকা রাখবো। ভোট দিয়ে জয়ী করলে এ আসনকে একটি সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করবো। যদি না পারি আর কখনো আপনাদের কাছে ভোট চাইতে আসবো না।’

তিনি বলেন, ‘মনে রাখবেন আমি স্বতন্ত্র ঠিকই, কিন্তু আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং জননেত্রী শেখ হাসিনার পারমিশন নিয়ে স্বতন্ত্র। আমাকে একেবারে স্বতন্ত্র যেটা তা বলা ঠিক হবে না। আমি বিগত দিনে বন্যা ও করোনা মহামারিতে আপনাদের পাশে যখন কেউ ছিল না আমি জীবন বাজি রেখে সাধ্যমত সাহায্য সহযোগিতা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি।’

তিনি বলেন, ‘একটি পক্ষ ভোট ছাড়াই নির্বাচিত হয়ে যাবে বলে অপপ্রচার চালাচ্ছে। আপনারা এসব গুজবে কান দিবেন না।’ এসময় আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে সকল ষড়যন্ত্রের জবাব দেওয়ার আহবান জানান তিনি।

বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরফ উদ্দিন শরফের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছের পরিচালনায় জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমেদ পাপলু, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বারী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল লেইস, দুর্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, সদস্য এমএ ওয়াদুদ এমরুল, ইসমাইল হোসেন সিরাজী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-পানিসম্পদ বিষয়ক সম্পাদক জামিল আহমদ, ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বল প্রমুখ।

জনসভায় প্রধান বক্তার বক্তব্যে বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেন, ‘গত ১৫ বছরে আমরা কি পেয়েছি। সারাদেশে উন্নয়ন হলো আর আমরা পেয়েছি লাঞ্চনা। আমরা আর উন্নয়ন বঞ্চিত থাকতে চাই না।’

তিনি বলেন, ‘সরওয়ার হোসেন একজন ক্লীন ইমেজের রাজনীতিবীদ। তিনি জনপ্রতিনিধি না হয়েও আমাদের চেয়ে অনেক উন্নয়ন করেছেন। এরকম একজন মানুষকে যদি আমরা নির্বাচিত করতে পারি। তাতে আমাদের এলাকার উন্নয়ন দ্রুত তরান্বিত হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমেদ পাপলু বলেন, ‘গত ১৫টি বছর সরওয়ার হোসেন আমাদের সুখে-দুঃখে পাশে ছিলেন। বিভিন্ন খাত থেকে উন্নয়ন করেছেন। তাই আগামী ৭ জানুয়ারি এলাকার স্বার্থে সরওয়ার হোসেনের ঈগল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে তার মাধ্যমে দুই উপজেলায় ব্যাপক উন্নয়ন দেখতে চাই।’

তিনি বলেন, ‘আমরা বিগত দিনে অনেক ঠকেছি। আর ঠকতে চাই না। আশা করি, সরওয়ার হোসেনের মাধ্যমে উন্নয়নই পাবো, আমরা আর ঠকবো না।’

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত